২৩ জানুয়ারী ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের ভেতর দিয়ে শুরু হল কাঁটার মুকুটের যাত্রা। কাঁটার মুকুট কারা?

সদস্য়রা বলছে : কাঁটার  মুকুট একটি স্বাধীন, সাহসী ও অন্তর্ভুক্তিমূলক মিডিয়া প্ল্যাটফর্ম। আমরা লেখালেখি, ভিজ্যুয়াল কনটেন্ট, গবেষণা, আর্কাইভ ও সৃজনশীল প্রকাশনার মাধ্যমে পিতৃতন্ত্র, সহিংসতা, বৈষম্য ও ক্ষমতার কাঠামোকে প্রশ্ন করি। একই সঙ্গে আমরা সংহতি, আনন্দ, রাগ, ভালোবাসা ও সংগ্রামের ভাষাকে জায়গা দিই। কাঁটার  মুকুট কোনো কর্পোরেট স্বার্থের অংশ নয়। আমরা স্বশাসিত, রাজনৈতিকভাবে সচেতন এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে নারীবাদকে পুনর্নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জন্য মিডিয়া মানে শুধু খবর নয়, মিডিয়া মানে আন্দোলন, স্মৃতি ও কল্পনা।

কাঁটার মুকুট কেন?: রক্তক্ষয়ী এক গণঅভ্য়ুত্থানের ভেতর দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং শুরু হয় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আরেক অধ্য়ায়। ক্ষমতার পালাবদলের এই সুযোগে ধর্মীয়, জাতিগত ও লিঙ্গীয় সংখ্য়ালঘুদের ওপর হামলা, আক্রমন ও অত্য়াচারের তীব্রতা বেড়ে আরেক মাত্রায় প্রবেশ করে। কিন্তু আগের সরকারগুলোর মত এবারকার অন্তর্বতীকালীন সরকারও বেশীরভাগ সময় এই সমস্ত সহিংসতা মোকাবেলার চেয়ে অবস্থান নেয় দূর্বল আর নিপীড়িতের বিপক্ষে। আমরা এই অস্থির ও সহিংস সময়ের স্বাক্ষী কয়েকজন গবেষক, লেখক, শিল্পী ও আন্দোলন সংগঠক-কর্মী। আমরা জোটবদ্ধ হতে শুরু করি সাধারণ খেটে খাওয়া মানুষের নিরাপত্তাহীনতা আর তাদের নিজস্ব প্রতিবাদ-প্রতিরোধের গল্প শুনতে শুনতে। কাঁটার মুকুট সেই গল্পগুলো প্রকাশের দায় থেকেই তৈরী। 

কাঁটার মুকুট তিনভাবে তাদের গল্পগুলো তুলে ধরছে।

১. রেইজ রুম : রেইজ রুম তীক্ষ্ণ সত্য, ব্যঙ্গ আর আপোষহীন মনোভাবের মিশেলে সংবাদ উপস্থাপন করে। রেইজ রুম থেকে প্রথমে প্রকাশিত হয়েছে :

https://www.facebook.com/share/v/1E8C89PzmA

২. নারী কথন : নারী কথনে আছে সাধারণ মানুষের সাক্ষাৎকার এবং সাহসী মতামত। ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচন নিয়ে নারী কথনে চলছে ধারাবাহিক আয়োজন।

https://www.facebook.com/share/v/1DJY7Nv2dc

৩. মারমার কাটকাট: এটা হল কাঁটার মুকুটের প্রাণবন্ত রাজনৈতিক ‘কিচেন ড্রামা’, কারণ কিছু বিতর্ক গরম গরমই পরিবেশন করা উচিত।

https://www.facebook.com/share/p/1D4Jg94RfJ/

কাঁটার মুকুটের আত্মপ্রকাশের অনুষ্ঠানে সমাগত অতিথিদের এক প্রশ্নের জবাবে এর সদস্য়রা বলে আপাতত কয়েক মাস তারা সোশাল মিডিয়াতে তাদের প্রযোজনা প্রকাশ করবে। তাদের লিংক গুলো হল :

YouTube: https://youtube.com/@kaatarmukut?si=q4TC1QaqUob5e7LG

TikTok: https://www.tiktok.com/@kaatarmukut?_r=1&_t=ZS-93B0rzpKZcb

Instagram: https://www.instagram.com/kaatar.mukut/ 

FB: https://www.facebook.com/share/1AbHguszRu/

Leave a comment

Trending